ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘ব্রাহ্মণবাড়িয়াকে গালি দিলেই মামলা হবে’ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কেউ গালি দিলে তাকে ছাড়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, “ব্রহ্মণবাড়িয়াকে গালি দেওয়া ব্যাপারটা খুবই সহজ। আমরা এই গালিটা পাই। যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আমরা যতটা পারি আইনগত ব্যবস্থা নেব এবং আমরা কাউকে ছাড় দেব না। কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না।”

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এই কথা বলেন সাংসদ মোকতাদির চৌধুরী।

এসময় তিনি আরো বলেন, “আমার সহকর্মীদের বলেছি-‘যদি নিয়মিত মামলা না হয় [কেউ না করে], তাহলে কারো কারো বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার চেষ্টা করছি। যদি [মামলা] না হয় তাহলে আমরা হয়ত উকিল নোটিশ দিয়ে আদালতে তাদেরকে দাঁড় করাব।”

এছাড়া চাল ও ত্রাণ চুরির ঘটনায় সতর্ক করে সাংসদ মোকতাদির বলেন, “যাদেরকে ত্রাণ দেয়া হবে তারা যেন সঠিক লোক হয় সেটা নিশ্চিত করতে হবে। চুরির জন্য যদি জনপ্রতিনিধি কিংবা আমাদের দলীয় লোক অভিযুক্ত হন, আমরা কাউকে ছাড় দেব না।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ব্রাহ্মণবাড়িয়াকে গালি দিলেই মামলা হবে’ 

আপডেট সময় : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০