ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শাবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে বৃক্ষরোপণ

শাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৩৮২ বার পড়া হয়েছে

তাপদাহ থেকে বাঁচতে নতুন করে আবারো বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষ। রোপিত বৃক্ষের মধ্যে রয়েছে আম, লিচু, আমড়া, জলপাই, জাম, নিম গাছ, কদম গাছ, আগর গাছ, কৃষ্ণচুড়া ইত্যাদি।

বৃহস্পতিবার(১৬ মে) বিকেলে হলের সামনের রাস্তার দু’পাশে এসব বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ কবির হোসেন। এ সময় তিনি বলেন, শাবিপ্রবি সবুজের এক অভয়ারণ্য। আমরা ক্যাম্পাসকে সবুজায়ন করতে সব সময় বৃক্ষরোপণ করে যাই। ইতিমধ্যে এ ক্যাম্পাসে কয়েকবছরের মধ্যেই লক্ষাধীক বৃক্ষ রোপণ করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু হলের উদ্যোগে এ বৃক্ষরোপণ এই হলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিবে এবং হল কর্তৃপক্ষ এসবের যথাযত যত্ন নিবে বলে আশা রাখি।

হলের প্রভোস্ট(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান খান সোহাগ বলেন, একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষা, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আয়োজিত আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। আগামী প্রজন্মকে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ উপহার দেয়া এবং পরিবেশ বাচানোর জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। সামনের দিনগুলোতেও পরিবেশের সাথে সারসাম্যপূর্ণ গাছ লাগানোর কাজ অব্যাহত থাকবে এবং হলে আশে-পাশের খালি স্থানগুলোতে বৃক্ষ রোপনের মাধ্যম পরিবেশ রক্ষা এবং নান্দনিকতার কাজ সমুন্নত থাকবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৯:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪