ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে ছাত্রদলের উষ্ণ অভ্যর্থনা
- আপডেট সময় : ০২:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৪৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নবাগত নারী শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৩০ জুন ২০২৫) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা উপকরণ উপহার দিয়ে স্বাগত জানানো হয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানার নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ হলের মূল ফটকে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করেন।
নবাগত শিক্ষার্থীরা এই উষ্ণ অভ্যর্থনার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান এবং এমন ইতিবাচক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। ছাত্রী নেত্রীরা নবীনদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবনকে সুন্দর ও অর্থবহ করে গড়ে তুলতে ছাত্রদল সব সময় পাশে থাকবে এবং যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি করেছে এবং শিক্ষাজীবনের শুরুতেই একটি বন্ধুসুলভ পরিবেশের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
![]()






















