ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে পুলিশসহ আরও ৫ জন করোনা ভাইরাস শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক পুলিশসহ চারজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি’র পরীক্ষাগারে মোট ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার ৪ জন এবং ফেনী জেলার ১ জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের করোনা পজিটিভ হওয়া চারজনই মহানগর এলাকার। দামপাড়া পুলিশ লাইনের ৩০ বছর বয়সী এক কনস্টেবল রয়েছে। এর বাইরে নগরের কালু শাহ এলাকার ৫০ বছর বয়সী, ইপিজেড এলাকার ৫২ বছর বয়সী এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার ৪৫ বছর বয়সী ৩ জন পুরুষ রয়েছেন।

আক্রান্ত পুলিশ সদস্য বর্তমানে পুলিশ হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি আছেন। এ নিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের মোট ৯ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

বিআইটিআইডিতে বুধবার পর্যন্ত দুই হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ পাওয়া গেছে ১১৩ জনের। তাতে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা ৬৯ জন। মারা গেছে এ পর্যন্ত ৬ জন।

এ দিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে গতকাল ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৯ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে লক্ষ্মীপুরের ৬ জন এবং নোয়াখালীর ৩ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে পুলিশসহ আরও ৫ জন করোনা ভাইরাস শনাক্ত

আপডেট সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০