ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে”

পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার ৪ গ্রাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি;

পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ঝড়ে সদরের কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর এবং বুড়িচং এর ডুবইচর, চাঁনগাছা ও কালাকচুয়া গ্রামে উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, টিনশেড ঘরের চাল, কাঁচা এবং আধাপাকা ঘর-বাড়ি। নষ্ট হয়ে গেছে মাঠে থাকা ধানসহ কৃষকের বিভিন্ন ফসল।

বুধবার বিকাল পৌনে ৫টায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ৪ গ্রামের অর্ধশতাধিক পরিবার। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কালিরবাজারের সৈয়দপুর গ্রামের বাসিন্দারা।

স্থানীয় মেম্বার মো. মোস্তফা জানান, সৈয়দপুরে আমার একটি দোকান আছে। দেখলাম আকাশ কালো অন্ধকার হয়ে আসছে। শুরু হল শিলাবৃষ্টি। আমি দোকানের সাটার নামাতে গেলাম। দুই-তিনটি শব্দ করে হঠাৎ খুব জোরে শোঁ শোঁ আওয়াজ শুরু হল। সাটার নামানোর সময় পেলাম না। এরমধ্যেই চারদিকে ঘর,বাড়ি,গাছ-পালা ভাঙা শুরু হল। ঘরের চাল ঘূর্ণিঝড়ের সাথে গাছের আগায় উঠে যায়। সড়কের পাশে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। দোকানের পাশের একটি টিউবওয়েল ছিল সেটির উপরের অংশ উপড়ে পড়েছে ঝড়ের তীব্রতায়।

বুড়িচংয়ের চাঁনগাছা গ্রামের মুরগি ফার্মের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, তার মুরগি রাখার ৭টি ঘর ঝড়ে উপড়ে গেছে। এতে ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. সেকান্দর আলী জানান, আমার একটি ঘরের চাল উপড়ে পড়েছে। আমার ইউনিয়নের সৈয়দপুরের অনেক মানুষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে পাশ্ববর্তী উপজেলা বুড়িচংয়ের কয়েকটি গ্রামেও তাণ্ডব চালিয়েছে ঝড়। তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাঁচ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার ৪ গ্রাম

আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০