ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, যুব মহিলা লীগ নেত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬৬ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুব মহিলা লীগ নেত্রীসহ দুজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর নজিপুর পৌরসভার চৌরাস্তার মোড়ে মিষ্টির দোকানে গিয়ে চাঁদা চাওয়ার সময় তাঁদের ধরে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

আটকরা হলেন রানীনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও দাউদপুর গ্রামের আশিকুজ্জামান বিপ্লবের স্ত্রী মমতাজ বেগম সাথী ও তাঁর ক্যামেরাপারসন সদর উপজেলার ফারাদপুর গ্রামের জাকারিয়া হোসেন।

স্থানীয়রা জানায়, কথিত নারী সাংবাদিক মমতাজ বেগম সাথী ‘Channel 69 tv’-এর নওগাঁ জেলা সংবাদদাতা পরিচয়ে বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরিতে গিয়ে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের মিষ্টির দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় ক্যামেরাপারসনসহ তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পত্নীতলা থানা পুলিশ রহস্যজনকভাবে রাত সাড়ে ৮টার দিকে তাঁদের ছেড়ে দেয়।

অনুসন্ধানে জানা গেছে, মমতাজের বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা আদালতে বিচারাধীন। তাঁর স্বামী বর্তমানে অস্ত্র ও মাদক মামলায় কারাগারে রয়েছেন। এর আগে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ থাকায় রানীনগর প্রেস ক্লাব হতে মমতাজ বেগমকে ২০১৬ সালে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, ভুক্তভোগীরা মামলা না করায় রাতেই আটকদের ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, যুব মহিলা লীগ নেত্রী আটক

আপডেট সময় : ০৮:৫৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯