ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

পদ্মায় ৩শ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে লঞ্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ

ঝড়ো বাতাসে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে প্রায় ৩শ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এমভি নূর-ই আয়শা নামের একটি লঞ্চ। তবে লঞ্চটিতে থাকা সকল যাত্রীকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে রোববার (৪এপ্রিল) রাত ১১টার দিকে নিশ্চিত করেছে মাওয়া কোস্টগার্ড স্টেশন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে নৌরুটের মাঝিকান্দি চরে লঞ্চটি আটকা পড়ে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ৩শ যাত্রী নিয়ে এমভি নূরই আয়শা লঞ্চটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে লঞ্চটি মাঝিরকান্দি চরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রবল ঢেউয়ে লঞ্চটির ইঞ্জিনরুমে পানি ঢুকে ডোবার উপক্রম হয়। এ সময় চালক লঞ্চটিকে কোনোমতে পার্শ্ববর্তী চরে ঠেকিয়ে দিলে যাত্রী ও লঞ্চটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়।

পরে লঞ্চ থেকে যাত্রীরা চরে নেমে পড়ে। খবর পেয়ে তাদের উদ্ধার করে মাওয়া কোস্টগার্ডের সদস্যরা।

মাওয়া কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো. রেদোয়ান জানান, লঞ্চ চরে আটকে পড়ার খবর পেয়ে ৫ জনের একটি দল তাৎক্ষণিকভাবে চরে পৌঁছায়। লঞ্চের যাত্রী সংখ্যা ছিলো প্রায় ৩শ। ঘটনাস্থলে পৌছে ‘এমভি শ্রেষ্ঠ-১’ নামক অপর আরেকটি লঞ্চের মাধ্যমে দুর্ঘটনা কবলিত লঞ্চটির অধিকাংশ যাত্রীকে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেওয়া হয়। এছাড়া অন্যান্য মহিলা এবং শিশু যাত্রীদের পর্যায়ক্রমে স্পিডবোটের মাধ্যমে শিমুলিয়াঘাটে পৌঁছানো হয়। কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি।

উদ্ধার অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড স্টেশন মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল, এসসিপিও(এক্স) (সিডি) এবং অনান্য কোস্টগার্ড সদস্যরা।

এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় আরও এখন পর্যন্ত মোট ৫ নারীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জের কয়লাঘাট এলাকায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মায় ৩শ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে লঞ্চ

আপডেট সময় : ০৯:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১