ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সুন্দরগঞ্জে সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ও ত্রাণের ৫০ বস্তা (প্রতিবস্তা ৩০ কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়। এছাড়া এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।তারা হলেন,রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৪৫) ও একই গ্রামের আলিফ উদ্দিনের ছেলে আয়নাল হক (৪০)।

শুক্রবার সকালে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখানে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ও ত্রাণের ৫০বস্তা চাল পাওয়া যায়। প্রতিবস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। চালের বস্তাগুলোতে সরকারি খাদ্য মন্ত্রণালয়ের সীল মোহরও রয়েছে।

তিনি আরও জানান, এসময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা বলেন, কর্মহীন সুবিধাভোগিদের কাছ থেকে তারা এসব চাল কিনে মজুদ করেছেন।

ওসি বলেন, ত্রাণের চাল কেনা ও মজুদ করা দণ্ডনীয় অপরাধ। এই ঘটনায় মকবুল হোসেন ও আয়নাল হকসহ ৬ নামীয় ও অজ্ঞাত আরও ৫/৬জন কে আসামি করে সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সুন্দরগঞ্জে সরকারি ৫০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০