ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

আশা শিক্ষা কর্মসূচী কর্তৃক অভিভাবক মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৪৩১ বার পড়া হয়েছে

আশা শিক্ষা কর্মসূচী কর্তৃক অভিভাবক মতবিনিময় সভা

আশা শিক্ষা কর্মসূচী কর্তৃক আয়োজিত শার্শা উপজেলার গোগা কালিয়ানী আলিম মাদরাসার (৬ষ্ঠ থেকে ৮ম) শ্রেণির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোগা কালিয়ানী আলিম মাদরাসার প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব হোসেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগা ৬ নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আশা যশোর (চাঁচড়া) জেলার সম্মানিত ডিস্ট্রিক ম্যানেজার (ডিএম) মহোদয়, খুলনা বিভাগের সিনিয়র এডুকেশন অফিসার, যশোর জেলার এডুকেশন অফিসার। অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন গোগা বাজার আশা ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজার, সুপারভাইজার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আশা শিক্ষা কর্মসূচি ২০১১ সাল থেকে শুরু হয়ে ২০২২ সাল পর্যন্ত শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় পরবর্তী সেবা প্রদান করে আসছিল। ২০২৩ সাল থেকে আশার বর্তমান প্রেসিডেন্ট মহোদয় মোঃ আরিফুল হক চৌধুরী নির্দেশে এডুকেশন ম্যানেজার সামিউল হকের সার্বিক তত্বাবধানে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে (৬ষ্ঠ থেকে ৮ম) এই কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০২৪ সালে ৬২টি জেলার মোট ৬৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় এই কার্যক্রম শুরু হয়। যেখানে বছরে ২ বার অভিভাবক মতবিনিময় সভার আয়োজন করা হয়। যার প্রথম অভিভাবক মতবিনিময় সভা গত ১৮ই মে গোগা কালিয়ানী আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ তবিবুর রহমান বলেন, আশা ক্ষুদ্র ঋণদান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যার ফলস্বরুপ আশা শিক্ষা কর্মসূচী চালু করেছে, যেটা সত্যিই প্রশংসার দাবিদার। সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের অঞ্চলের শিক্ষার্থীদের অতিরিক্ত সেবা প্রদান করে এই অঞ্চলের নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাহায্য করছে। তিনি আশার শিক্ষা কর্মসূচী ও এই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আশা শিক্ষা কর্মসূচী কর্তৃক অভিভাবক মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪