ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ‘শীর্ষ মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি; 
সিরাজগঞ্জে মোহন শেখ (৫৫) নামের এক ব্যক্তির ‘গুলিবিদ্ধ লাশ’ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশনের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, মোহন শেখ জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মাদক মামলা রয়েছে

মোহন জেলা শহরের এক সময়ের ‘মাদকপল্লী’ হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লার ২নং গলির মৃত হায়াত আলীর ছেলে বলে জানায় পুলিশ।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ স্থানীয়দের বরাদ দিয়ে জানান, একাধিক মাদক মামলার চিহ্নিত ও শীর্ষ আসামি মোহন এক মাস আগে জেল থেকে ছাড়া পান। জেল থেকে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িত পড়েন তিনি। মাদক বিক্রির টাকার লেনদেন নিয়ে দ্বন্দ্বে নিজেদের মধ্যে গোলাগুলিতে মঙ্গলবার মারা যান মোহন।

মোহনের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিরাজগঞ্জে ‘শীর্ষ মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯