ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ৯ম শ্রেণীর ছাত্রী।

গতকাল রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে সাংবাদিকদের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেন কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও সুমি আক্তার ।

ইউএনও জানান, সকালবেলা সাংবাদিকরা তাকে কল দিয়ে বিষয়টি অবগত করেন। পরে সাংবাদিকদের সাথে নিয়ে গতকাল দুপুরে ওই ৯ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর বাড়িতে যান তিনি। সে সময় অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ছাত্রী যে অপ্রাপ্তবয়স্ক তা নিশ্চিত হন তিনি।

পরে আইনি ব্যবস্থা নিতে চাইলে স্বেচ্ছায় বিয়ের উদ্যোগে ইতি টানেন অভিভাবকরা। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে স্কুলছাত্রীর বাবা-মা কথা দিয়েছেন। আইন অমান্য করে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকদের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

আপডেট সময় : ১২:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯