ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কালিয়াকৈরের দুই মহাসড়কে বেড়েছে ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ ২৪৭ বার পড়া হয়েছে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি;

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর সড়কের কয়েক স্থানে বেড়েছে ছিনতাই। ওই দুটি সড়ক ছিনতাইকারীদের নিরাপদ সড়কে পরিণত হয়েছে। এ দুটি সড়কে রাতে-দিনে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন যাত্রী ও সাধারণ মানুষ। অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিয়াকৈর-নবীনগর সড়কে বাড়ইপাড়া এলাকা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় প্রতিদিন ছিনতাইকারীর কবলে পড়ছেন কেউ না কেউ। গত এক মাসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে চন্দ্রা ও চন্দ্রা থেকে নবীনগর সড়কের জিরানিবাজার পর্যন্ত প্রতি রাতেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। শনিবার ভোর ৫টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন নামের এক বাসচালক নিহতের ঘটনায় আশুলিয়া ও কালিয়াকৈর থানা পুলিশের টনক নড়েছে। দুই থানার পুলিশ কর্মকর্তারা বলছেন, কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

রাতে পাহারা আরও বৃদ্ধি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, জানুয়ারি মাসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট ডাক-বাংলো এলাকায় ভোরে ছিনতাইকারীর হাতে এক শিশু নিহত হয়। ওই ঘটনায় পুলিশ কয়েকজন ছিনতাইকারী ধরলে তারা তা স্বীকারও করে। ২ এপ্রিল দিনে সফিপুর বাজার থেকে রতনপুর গ্রামের মাহবুব রহমানের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে একটি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নেয় ছিনতাইকারীরা।

২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার একাডেমি সংলগ্ন একটি ব্রিজের পশ্চিম পাশ থেকে একটি অটো ভ্যান থামিয়ে মামুনসহ তিন কিশোরকে ধারালো ছুরি দিয়ে জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় রুবেল নামের এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয় জনতা। মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলামকে জানালেও ঘটনাস্থলে তিনি যাননি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। গত মাসে মহাসড়কের চন্দ্রা ফরেস্ট গেস্ট হাউসের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন।

তিনি বাসে জামালপুর থেকে চন্দ্রা এলাকায় ভোরের দিকে ত্রিমোড়ে নামেন। পরে তিনি তার আত্মীয়ের বাসায় যাওয়ার পথে ছয় ছিনতাইকারীর কবলে পড়েন। তার কাছে থেকে দুইটি মোবাইল সেট ও নগদ দুই হাজার আটশ’ টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে। একই দিন জোড়া পাম্প এলাকায় সফিকুল ইসলামের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে।

বুধবার কালিয়াকৈর-নবীনগর সড়কের হাজীবাড়ি থেকে আজিবুর রহমানের একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) সানোয়ার জাহান জানান, আমরা আগের চেয়ে এখন রাতে পাহারা বাড়িয়েছি। তবে ছিনতাইয়ের বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসে না। অভিযোগ করতেও চান না। ছিনতাই ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কালিয়াকৈরের দুই মহাসড়কে বেড়েছে ছিনতাই

আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯