ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী Logo পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী Logo গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে : শিক্ষামন্ত্রী Logo বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু Logo চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ Logo চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড Logo চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার Logo অধ্যক্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছেন ৬৪ জেলার কলেজপ্রধানরা

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮০ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। অবশিষ্ট দুইজন খুলনা ও সিলেট বিভাগে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬