ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা: সভাপতি হাবিব উল্লাহ জন সম্পাদক মো. রাসেদুর রহমান Logo নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী Logo মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনের দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে তোলা হবে জ্বালানি অবকাঠামো : প্রধানমন্ত্রী Logo অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই Logo ফায়ার সার্ভিসে গুরুত্বপূর্ণ পদ নিয়ে তদবিরের অভিযোগ, মামুনুর রশিদকে ঘিরে অর্থ লেনদেনের গুঞ্জন

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা: সভাপতি হাবিব উল্লাহ জন সম্পাদক মো. রাসেদুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন ২৯ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে এ কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিব উল্লাহ জন। সহসভাপতি হিসেবে রয়েছেন আদিল হোসাইন লোবেল, মো. আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুমান হোসাইন ও মো. আসিফ মালেক।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাসেদুর রহমান (নয়ন)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো. নাজমুল ইসলাম খান নাদিম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রনি দাস। কমিটিতে সদস্য হিসেবেও রয়েছেন ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, গঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই কমিটি বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, খেলাধুলার মানোন্নয়ন এবং দেশের শরীর গঠন খেলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা: সভাপতি হাবিব উল্লাহ জন সম্পাদক মো. রাসেদুর রহমান

আপডেট সময় : ০৬:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬