চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৯:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের ধাক্কায় ফয়সাল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় সাড়ে তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে শাহরাস্তি রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল জেলার শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফয়সাল বাইসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে শাহরাস্তি রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফয়সাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।























