ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার Logo আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : রাফি Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া Logo কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল Logo কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫ Logo কুমিল্লায় একদিনে নিষিদ্ধ সংগঠনের ৩০ সদস্যসহ আটক ১৮১ Logo সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‌্যালি Logo গুম-খুনের মামলায় যুক্তিতর্কে অংশ নিতে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম।

নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

আপডেট সময় : ১২:৩১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬