ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী Logo এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩ Logo দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক Logo চাঁদপুরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক Logo কুমিল্লায় থিওসফিক্যাল সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম ফারুক ও সম্পাদক চন্দন দাস Logo ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার Logo ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি সরোয়ার আলমগীরের Logo বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল Logo ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের সাত যাত্রী আহত হয়েছেন। ২০ নভেম্বর শুক্রবার রাতে একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার রাতে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৭ যাত্রী গুরুতর আহত হন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী জানান, মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

আহতদের স্থানীয় লোকজনের সহযোগিতায় অ্যাম্বুলেন্সযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই কোচের চালক ও সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান জানান, দুর্ঘটনাকবলিত ৭ জনের মধ্যে ৪ জনকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের হাত ও দুজনের পা ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ও হাত-পায়ে জখম রয়েছে।

আহত অপর ৩ জনকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬