ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাঙ্গামাটিতে বিজিবি সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত Logo জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Logo মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ Logo গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৩ জনের কারাদণ্ড Logo আলিম পাশ করার পরদিন গাড়ী চাপায় শিক্ষার্থীর মৃত্যু: পরিবারে আনন্দের বদলে শোকের মাতম Logo ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া Logo ভারতের বিরুদ্ধে অভিষেক, ১১ বছরের কেরিয়ারেই বিশ্বরেকর্ড রাবাডার Logo ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো শরিফুল রাজকে Logo দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

রোববার (১ নভেম্বর) রাতে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলছেন যে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে সেজন্য আমরা সকলে যেন সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে অভিযোগ করে আরিফুল হক বলেন, আপনারা জানেন একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত।

তিনি আরও বলেন, আমরা সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদি ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করব।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের আন্দোলন এবং মিরপুরের সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬