ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-খুনের মামলায় যুক্তিতর্কে অংশ নিতে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শতাধিক ব্যক্তিকে গুম খুনের মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্কে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হন তিনি। শতাধিক গুমের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধে রাষ্ট্রের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করা। সেনাবাহিনীর প্রতি মানুষের অনেক আস্থা ও শ্রদ্ধা রয়েছে। কিন্তু দু-একজন সদস্যের কর্মকাণ্ড সেই শ্রদ্ধায় আঘাত করেছে। কিছু সামরিক কর্মকর্তার বিবেক জাগ্রত হয়েছে। তারা এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসেছেন। তাদের সাক্ষ্যেও সেই বিষয়টি উঠে এসেছে।

তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জিয়াউল আহসান শুধু পদোন্নতি বা র‍্যাংকই পাননি, তার আর্থিক উন্নতিও হয়েছে। অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্যও আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলা বা তদন্ত রয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এ ধরনের অপরাধের বিচার নিয়ে বাংলাদেশের আইনসহ দেশীয় ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অবস্থান কী, তা যুক্তিতর্কে আমরা তুলে ধরবো। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে এমন নারকীয় তাণ্ডব বা জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কীভাবে দণ্ড দিয়েছেন, সেটি আমি উপস্থাপন করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুম-খুনের মামলায় যুক্তিতর্কে অংশ নিতে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৭:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬