ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাকারম্যানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্কেস অ্যাকারম্যানের ১৩৮ বলে ২৩টি চার ও চারটি ছক্কায় ১৫০ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে সুপারস্পোর্ট পার্কে মধ্যাহ্ন বিরতি আগে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২২৮ রান। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের লিড এখন ১৩৭ রান।

প্রথম টেস্টে ১৫৭ রানের পর এবার ১৫০ রানের ইনিংস খেলেছেন অ্যাকারম্যান। টানা দুই টেস্টে দেড়শ ছাড়ানো ইনিংস খেলে ম্যাচে দক্ষিণ আফ্রিকা পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন তিনি।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে শরিফুল ইসলাম অ্যাকারম্যানকে আউট করে বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেন। তবে তার আগে সাবলীল ব্যাটিংয়ে সফরকারী বোলারদের ওপর চড়াও হন এই ওপেনার।

মাত্র ১৩৮ বলে ২৩টি চার ও চারটি ছক্কায় ১৫০ রান করেন অ্যাকারম্যান।
দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৮ রান। এরপর বাংলাদেশের বোলারদের ওপর, বিশেষ করে শরিফুলের ওপর চড়াও হন অ্যাকারম্যান।

দ্বিতীয় উইকেটে হামজা জুবায়েরের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন তিনি। সৈয়দ খালেদ আহমেদ ২৭ রান করা জুবায়েরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন।

এরপর তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন অ্যাকারম্যান। এই জুটিতে একক আধিপত্য ছিল তাঁরই, ৭৪ রানের মধ্যে ৬৭ রান করেন তিনি।

বিরতি পর্যন্ত ৯ রানে ব্যাট করছিলেন ডি জর্জি। অপর প্রান্তে ম্যাথু ব্রিটজকে অপরাজিত আছেন ২ রানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অ্যাকারম্যানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬