ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান Logo শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর Logo দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে: অর্থমন্ত্রী Logo প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও সাইবার নিরাপত্তায় আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে :রিজভী Logo আইএমএফের নতুন ঋণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে Logo টেস্ট দল থেকে বাদ কুলদীপ, সুযোগ পেলেন গুরনুর Logo নেদারল্যান্ডসের গোলবন্যা: রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস বিধ্বস্ত ৭-০ গোলে Logo দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

টেস্ট দল থেকে বাদ কুলদীপ, সুযোগ পেলেন গুরনুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ়ের আগে ভারতীয় দলে শেষ মুহূর্তে বদল। কুলদীপ যাদবকে ছেড়ে দিয়ে দলে নেওয়া হল পেসার গুরনুর ব্রারকে। চলতি এক দিনের সিরিজ়ে দুরন্ত ছন্দের পুরস্কার পেলেন ২৬ বছরের এই পেসার। অন্য দিকে, ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য ছেড়ে দেওয়া হল কুলদীপকে।

গত আগস্টে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের এক ম্যাচে মাত্র একটি উইকেট পেলেও নিউজিল্যান্ড সফরের জন্য শুরুতে দলে নিজের জায়গা ধরে রেখেছিলেন তিনি।

শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ছাড়াও এ বছর মাত্র একটি টেস্ট খেলেছেন কুলদীপ। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৭.৫ ওভার বল করে ৬২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আর মাত্র চার দিন বাকি থাকতে ৩১ বছর বয়সী এই স্পিনারকে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরিবর্তে দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কুলদীপের পরিবর্তে দুই ম্যাচের সিরিজের জন্য পেসার গুরনুর ব্রারকে দলে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক কমিটি।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে গুরনুর ব্রারকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক কমিটি।”

বিবৃতিতে আরও বলা হয়, “চলমান ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে কুলদীপ যাদবকে টেস্ট দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।”

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারত দল :

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অংশুল কম্বোজ, জাসপ্রিত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও গুরনুর ব্রার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেস্ট দল থেকে বাদ কুলদীপ, সুযোগ পেলেন গুরনুর

আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬