ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান Logo শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর Logo দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে: অর্থমন্ত্রী Logo প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও সাইবার নিরাপত্তায় আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে :রিজভী Logo আইএমএফের নতুন ঋণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে Logo টেস্ট দল থেকে বাদ কুলদীপ, সুযোগ পেলেন গুরনুর Logo নেদারল্যান্ডসের গোলবন্যা: রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস বিধ্বস্ত ৭-০ গোলে Logo দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে: অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে বর্তমান সরকার কাজ করছে। সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার সময় উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি ও ঋণের ভারী বোঝা পেয়েছিল। ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের জুন—মাত্র দুই বছরে সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়ে ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকায় দাঁড়ায়। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণ ২০০৯ সালের ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়।

তিনি বলেন, ওই সময়ে বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানো এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের ফলে মূল্যস্ফীতির চাপ বেড়েছিল। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ৭৩০ কোটি টাকা, যা ২০২৪ সালের জুনে বেড়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় দাঁড়ায়। এর ফলে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশে পৌঁছায়।

অর্থমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় হয় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থাকলেও ২০২৪ সালের জুলাই শেষে তা কমে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও সার খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং জ্বালানি আমদানিতে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল। পাশাপাশি উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়েছিল, যা বিনিয়োগের গতিকে মন্থর করে দেয়।

অর্থমন্ত্রী জানান, বাজেট ঘাটতি পূরণে টাকা ছাপানো এবং বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বন্ধ করা হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে মাত্র ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে।

তিনি বলেন, নিয়মিত ঋণ প্রতিবেদন প্রকাশ, প্রাইমারি ডিলার ব্যবস্থা আধুনিকায়ন এবং জেপি মরগান জিবিআই-ইএম এজ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির উদ্যোগের মাধ্যমে ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো হচ্ছে।

২০২৯-৩০ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের জন্য বড় চ্যালেঞ্জ ঋণের আকার নয়, বরং দুর্বল রাজস্ব আহরণ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর ব্যবস্থার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনসহ পুরো আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে সহজ শর্তের ঋণ গ্রহণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে কেবল উচ্চ মুনাফা ও প্রবৃদ্ধিসহায়ক প্রকল্পে অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, টেকসই ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঋণের অর্থের যথাযথ ব্যবহার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা জোরদার করা জরুরি। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে: অর্থমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬