ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান Logo শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর Logo দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে: অর্থমন্ত্রী Logo প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও সাইবার নিরাপত্তায় আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে :রিজভী Logo আইএমএফের নতুন ঋণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে Logo টেস্ট দল থেকে বাদ কুলদীপ, সুযোগ পেলেন গুরনুর Logo নেদারল্যান্ডসের গোলবন্যা: রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস বিধ্বস্ত ৭-০ গোলে Logo দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এই রূপকল্প বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নত অস্ত্রোপচার সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আজ রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

এ সময় জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

তিনি বলেন, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তারা শুধু অপারেশন থিয়েটারেই দায়িত্ব পালন করেন না; বরং সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ত্রোপচারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, ক্রিটিক্যাল কেয়ার প্রদান এবং জীবন রক্ষায় তাদের অবদান অপরিহার্য।

তিনি বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শুধু অবকাঠামো ও প্রযুক্তির ওপর নির্ভর করে গড়ে ওঠে না; বরং দক্ষ, অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবীদের মাধ্যমেই তা গড়ে ওঠে।

চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করা রোগীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার এবং পেইন মেডিসিনের মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট অ্যানেস্থেসিওলজিস্ট, চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যানেস্থেসিওলজিস্টস: বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার’।

সম্মেলনে অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন মেডিসিনের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

সম্মেলনটি বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, বিশেষজ্ঞ চিকিৎসা সেবার মানোন্নয়নে কার্যকর সুপারিশ প্রণয়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশের প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান।

সম্মেলন আয়োজনের জন্য সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে রোগীর সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া একজন চিকিৎসককে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজন চিকিৎসককে এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান

আপডেট সময় : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬