ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান Logo শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর Logo দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে: অর্থমন্ত্রী Logo প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও সাইবার নিরাপত্তায় আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে :রিজভী Logo আইএমএফের নতুন ঋণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে Logo টেস্ট দল থেকে বাদ কুলদীপ, সুযোগ পেলেন গুরনুর Logo নেদারল্যান্ডসের গোলবন্যা: রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিস বিধ্বস্ত ৭-০ গোলে Logo দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ১১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

শনিবার দেশটির নির্বাচন কমিশন নতুন তারিখ ঘোষণা করলেও নির্বাচন পেছানোর কোনও কারণ জানায়নি।

বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। তবে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধে অন্তত চার লাখ মানুষ নিহত হন। ২০১৮ সালে শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হলেও দেশটিতে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। ২০২২ সালে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়ার পর থেকে অন্তত তিনবার ভোট পেছানো হয়েছে।

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট সালভা কির অন্তর্বর্তীকালীন ঐক্য সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করেন। এর ফলে স্থায়ী সংবিধান প্রণয়ন ও জাতীয় আদমশুমারি ছাড়াই নির্বাচনের পথে এগোনোর সুযোগ তৈরি হয়। তবে বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এতে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা দুর্বল হয়ে কিরের হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়েছে।

এদিকে কিরের সরকারি বাহিনী এবং আটক সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে প্রাণঘাতী সংঘর্ষ বেড়েছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান গ্যাব্রিয়েল বোল ডেং জানান, ১৪ থেকে ২৮ নভেম্বর ভোটার নিবন্ধন চলবে। দেশজুড়ে ৩ হাজার ১৬১টি নিবন্ধনকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কার্যক্রমে ২২ হাজারের বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদানের প্রায় দেড় কোটি মানুষের ৯০ শতাংশের কাছেই রাষ্ট্রস্বীকৃত পরিচয়পত্র নেই। তাদের ভোটার নিবন্ধনে স্থানীয় নেতাদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৬:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬