ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী Logo এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির, আছেন কারা Logo ভ্যান্সের চিঠিকে ইতিবাচক বললো ইরান; এখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় Logo ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত Logo তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া Logo পটিয়ায় শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাবা-ছেলে Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেফতার

এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির, আছেন কারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ওমানে কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মধ্যপ্রাচ্যের এই দেশেই আগামী মাসে যুব এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যে অধিনায়কের নেতৃত্বে আফগান সিরিজ খেলেছে, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলবে।

আগামী ৫ নভেম্বর থেকে ওমানের মাসকাটে বসবে এবারের যুব এশিয়া কাপের এই আসর। টুর্নামেন্টে মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে ভারত খেলবে নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপ পর্বের বাধা টপকে দুই গ্রুপের সেরা দুটি করে দল জায়গা করে নেবে ১২ নভেম্বরের সেমিফাইনালে। এই দুই ম্যাচের বিজয়ীরা ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে।

উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া ও ৯ নভেম্বর শ্রীলঙ্কার মোকাবিলা করবে যুবা টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক) আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, রুবায় ইসলাম রিজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির, আছেন কারা

আপডেট সময় : ১০:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬