সংবাদ শিরোনাম :
অভিনেতা সোহেল খান আর নেই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি রাশেদ মামুন অপু।
তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
























