ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাবি ও মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ Logo পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ Logo সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলার ঘটনায় ডিজাবের নিন্দা Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি Logo বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলার ঘটনায় ডিজাবের নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনকালে নাগরিক টেলিভিশনের রিপোর্টার ও ডিজাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মেরাজের (মিরাজ মিঞ্চু) ওপর নৃশংস হামলা, মারধর এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)। কর্মরত সংবাদকর্মীদের ওপর এমন বর্বরোচিত আক্রমণের ঘটনায় গণমাধ্যম অঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর পল্লবীতে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় শেখ মেরাজ আহত হন। তার ভিডিও সাংবাদিককেও মারধর করা হয়। একই সঙ্গে ক্যামেরা ভাঙচুর ও ধারণ করা ভিডিও ফুটেজের মেমোরি কার্ড সরিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

ডিজাবের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলার ঘটনায় ডিজাবের নিন্দা

আপডেট সময় : ০৭:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬