ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাংবাদিক মোরশেদ আলী মারুফকে নাজেহালের পেছনে নারী প্রতারক চক্র, সাংবাদিক সমাজের ক্ষোভ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিজেদের অপরাধ ও প্রতারণার অকাট্য প্রমাণ ধামাচাপা দিতে এক জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে আইনি নাজেহাল ও মিথ্যা অপপ্রচারের অস্ত্র ব্যবহার করছে একটি সংঘবদ্ধ চক্রান্তকারী চক্র। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ও সোচ্চার সিনিয়র সাংবাদিক মোরশেদ আলী মারুফের হাতে এক চিহ্নিত নারী প্রতারকের একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট তথ্য-প্রমাণ ও গোপন ভিডিও ফুটেজ চলে আসায়, তাকে দমানোর উদ্দেশ্যে এই ষড়যন্ত্র সাজানো হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন মোরশেদ আলী মারুফ। সম্প্রতি এক নারী প্রতারকের ব্ল্যাকমেইলিং, অর্থ আত্মসাৎ ও নানা অপকর্মের অকাট্য ভিডিও ফুটেজ ও দালিলিক প্রমাণ তার হাতে আসে। বিষয়টি জানতে পেরে নিজেদের অপরাধ ঢাকতে এবং ওই সাংবাদিক যেন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে না পারেন, সেজন্য তাকে স্তব্ধ করতে মরিয়া হয়ে ওঠে চক্রটি।

সাংবাদিক মারুফকে থামানোর শেষ চেষ্টা হিসেবে ওই চিহ্নিত নারী প্রতারককে দিয়ে একটি ভিত্তিহীন আইনি নোটিশ পাঠানো হয় এবং একটি সংবাদপত্রে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো খবর প্রকাশ করিয়ে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়। মূলত, ভিডিও ফুটেজ ও অপরাধের প্রমাণ থাকার কারণেই ওই সাংবাদিককে মিথ্যা মামলার হুমকিতে জিম্মি করার এই নীলক নকশা তৈরি করা হয়েছে।

এদিকে, সিনিয়র সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে এই বানোয়াট অপপ্রচার ও ষড়যন্ত্রের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে ফুঁসে উঠেছে দেশের সাংবাদিক সমাজ। ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার সোসাইটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ যৌথ প্রতিবাদ জানিয়ে এই চক্রান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, “দুর্নীতিবাজ ও প্রতারক চক্রটি নিজেদের অপরাধের খড়্গ থেকে বাঁচতে জনৈক এক বিতর্কিত নারীকে লেলিয়ে দিয়ে সাংবাদিক মারুফের বিরুদ্ধে জঘন্যতম চরিত্রহননের খেলায় মেতেছে। মূলত এই নারী প্রতারকের পেছনে সমাজের বহুল বিতর্কিত ও প্রভাবশালী কিছু ব্যক্তি ইন্ধন জোগাচ্ছে, যাদের অপকর্মের ইতিহাস সাংবাদিক মারুফের বলিষ্ঠ লেখনীর কারণে বারবার ভেস্তে গেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ভিত্তিহীন আইনি নোটিশ ও মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে একজন সৎ ও নির্ভীক সাংবাদিকের মুখ বন্ধ করার এই অপচেষ্টা কেবল ব্যক্তি মারুফের ওপর আক্রমণ নয়, বরং এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করার এক নগ্ন হামলা। অপকর্মের ফুটেজ বা প্রমাণের ভয়ে সাংবাদিকদের এভাবে নাজেহাল করার সংস্কৃতি কঠোরভাবে দমন করতে হবে।

সাংবাদিক সমাজ অবিলম্বে এই সাজানো চক্রান্তের নেপথ্য কারিগর ও সংশ্লিষ্ট নারী প্রতারকের আসল রূপ জনসমক্ষে উন্মোচন করার দাবি জানিয়েছে। একই সাথে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবমুক্ত হয়ে এই ষড়যন্ত্রের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রকৃত অপরাধীদের স্থান আইনের খাঁচায় নিশ্চিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিক মোরশেদ আলী মারুফকে নাজেহালের পেছনে নারী প্রতারক চক্র, সাংবাদিক সমাজের ক্ষোভ 

আপডেট সময় : ০৯:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬