ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভিকে কেন্দ্র করে দখলচেষ্টার অভিযোগে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর মদদে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এক ব্যক্তির উসকানিতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। দফায় দফায় চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটিয়ে চ্যানেলটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় প্রকৃত মালিকপক্ষ পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১০১১, তারিখ: ১২ এপ্রিল ২০২৬) করেছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বহিরাগতদের সরিয়ে দেয় বলে জানা গেছে। একই সঙ্গে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরেও এসেছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

জানা যায়, সাবেক মন্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের এক সময়ের ব্যবসায়িক অংশীদার আতাহার উদ্দিন ও আজমত পরবর্তীতে অংশীদারিত্ব থেকে সরে যান। বর্তমানে চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার কারাবন্দি থাকায় এ সুযোগে একটি চক্র পুনরায় প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই চক্রটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা তসলিম চৌধুরীকে সঙ্গে নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে দখলের অপচেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে মালিকপক্ষ উচ্চ আদালতে রিট (নং ১১৮/২৬) দায়ের করলে আদালত সংশ্লিষ্ট কাগজপত্রের ওপর স্থিতাবস্থা জারি করেন।

তবে আদালতের আদেশের পরও চক্রটি সক্রিয় রয়েছে বলে অভিযোগ। গত ১২ এপ্রিল বহিরাগতদের নিয়ে চ্যানেলটিতে প্রবেশের চেষ্টা করলে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের সহায়তায় তা প্রতিহত করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এ ধরনের দখলচেষ্টা শুধু একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয় নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের জন্যও হুমকিস্বরূপ। স্থানীয় পর্যায়ে অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান দখলকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে স্বার্থ হাসিলের প্রবণতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি

আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬