ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি Logo শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী Logo এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩ Logo দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী আহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক Logo চাঁদপুরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক Logo কুমিল্লায় থিওসফিক্যাল সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি গোলাম ফারুক ও সম্পাদক চন্দন দাস Logo ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার Logo ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি সরোয়ার আলমগীরের Logo বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব আহ্বান জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ ও মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

সাক্ষাৎকালে এনএসইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদল জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে। এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রমও তুলে ধরে। এছাড়া পূর্বাচলে ৪শ’ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস বিনির্মাণের বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করে।

এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।

সাক্ষাৎকালে এনএসইউর-এর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৯৩ সালের ১০ই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬