ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা।

ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ও সুশাসন জোরদারে চলমান সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে দুই লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা।

গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে আমানত ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। আর চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার সাত কোটি ৩০ লাখ টাকা।

ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ও সুশাসন জোরদারে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফেরার ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি চলছে।

ইতিমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্য ব্যাংকগুলোর মূল্যায়নও এগিয়ে চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকা।

ব্যাংক খাতে আমানত বৃদ্ধির পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যাংকেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ব্র্যাক ব্যাংকের আমানত ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৬ শতাংশ বেড়ে এক লাখ তিন হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সিটি ব্যাংকের আমানত ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ হাজার ৪১২ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংক এশিয়ার আমানতও প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা হয়েছে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে আমানত বৃদ্ধির চিত্র সব ব্যাংকে সমান নয়। গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান ও আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমানত বাড়ার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনের সময় অর্থ উত্তোলন, মেয়াদি আমানত ফেরত এবং চেক ও এটিএম সেবা নির্বিঘ্ন রাখাও জরুরি। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে এসব সেবা স্বাভাবিক করা আস্থা ফেরানোর বড় পরীক্ষা।

এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়। করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, আমানত বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো গেলে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহকের আস্থা

আপডেট সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬