ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি আহ্বান রাষ্ট্রপতির Logo ‘পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত’ Logo উন্নয়নের চিত্র দেখাতে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত ফ্যাসিস্ট সরকার: তথ্য উপদেষ্টা Logo উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার Logo শিশু রামিসা ধর্ষণ ও হত্যা হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল Logo হাসান-তাসকিন ঝড়ে আশার আলো নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ Logo ক্রেমলিনের ইঙ্গিতের পর শেনজেনে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা বাড়ছে Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু Logo ‘বিগত ১৭ বছরে আমাদের অর্থনীতির যত ক্ষতি আ. লীগ করেছে, পাকিস্তানও ততটা করেনি’:ব্যারিস্টার আন্দালিভ

হাসান-তাসকিন ঝড়ে আশার আলো নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : একটা সময় মনে হচ্ছিল, ওয়ান্ডারার্সে বাংলাদেশের জন্য দিনটা আরও কঠিন হতে যাচ্ছে। টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের জুটি এগোচ্ছিল, হাসান মাহমুদও চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু নতুন বল হাতে পেতেই বদলে গেল দৃশ্যপট। তাসকিন আহমেদের নেতৃত্বে মাত্র ১৭ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের সংগ্রহ থেকে এখনো ১৪ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

আগের দিনের ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে মাঠ ছাড়ার আগ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পথে ছিল তারা।

আগের দিন থেকে অপরাজিত থাকা বাভুমা ও রায়ান রিকেলটন দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের বোলিং আক্রমণ সামলে রান তুলতে থাকেন।

দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৩৫৮ রান থাকার সময় পেশির টানে মাঠ ছাড়েন বাভুমা। তখন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৯ রান। তিনি অবসর নিয়ে মাঠ ছাড়ার পর নতুন বল নেয় বাংলাদেশ। আর বল হাতে নিয়েই দ্রুত দুই উইকেট তুলে নেন তাসকিন।

প্রথমে কোনো রান না করেই উইয়ান মুল্ডারকে ফেরান তিনি। এরপর ৮ রান করা মার্কো জানসেনকেও সাজঘরে পাঠান এই পেসার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য থাকা দুই ব্যাটারের বিদায়ে লিড নেওয়ার সম্ভাবনা জোরালো হয় বাংলাদেশের।

এরপর সাইমন হারমারকে ফিরিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেন হাসান মাহমুদ। তবে একপ্রান্ত আগলে রেখে ৫৬ রানে অপরাজিত রয়েছেন রিকেলটন। দিনের প্রথম বিরতিতে তার সঙ্গে ৫ রানে ব্যাট করছিলেন কাগিসো রাবাদা।

চোটের সমস্যায় থাকা হাসান সেশনের শেষ দিকে ৭২ রানে ৪ উইকেট শিকার করেছেন। তাসকিনের সংগ্রহ ৮৮ রানে ২ উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হাসান-তাসকিন ঝড়ে আশার আলো নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬