ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি আহ্বান রাষ্ট্রপতির Logo ‘পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত’ Logo উন্নয়নের চিত্র দেখাতে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত ফ্যাসিস্ট সরকার: তথ্য উপদেষ্টা Logo উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার Logo শিশু রামিসা ধর্ষণ ও হত্যা হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল Logo হাসান-তাসকিন ঝড়ে আশার আলো নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ Logo ক্রেমলিনের ইঙ্গিতের পর শেনজেনে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা বাড়ছে Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু Logo ‘বিগত ১৭ বছরে আমাদের অর্থনীতির যত ক্ষতি আ. লীগ করেছে, পাকিস্তানও ততটা করেনি’:ব্যারিস্টার আন্দালিভ

‘পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ​পলাতক অপশক্তি কেন ঘৃণিত ও ধিকৃত, তা তারা দেশে-বিদেশে প্রমাণ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহদী আমিন বলেন, ‘গত কয়েক দিনে দেশে ও বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা আমরা দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিকৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তার পুরো পরিবার-পরিজন, মন্ত্রিসভা, সংসদ সদস্যবৃন্দ এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাদের সেই চরিত্র ও অবস্থার এখনও পরিবর্তন হয়নি।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে মাহদী আমিন আরও বলেন, আমরা দেখছি অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত’

আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬