ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি আহ্বান রাষ্ট্রপতির Logo ‘পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত’ Logo উন্নয়নের চিত্র দেখাতে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখাত ফ্যাসিস্ট সরকার: তথ্য উপদেষ্টা Logo উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব : স্পিকার Logo শিশু রামিসা ধর্ষণ ও হত্যা হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল Logo হাসান-তাসকিন ঝড়ে আশার আলো নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ Logo ক্রেমলিনের ইঙ্গিতের পর শেনজেনে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা বাড়ছে Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু Logo ‘বিগত ১৭ বছরে আমাদের অর্থনীতির যত ক্ষতি আ. লীগ করেছে, পাকিস্তানও ততটা করেনি’:ব্যারিস্টার আন্দালিভ

ক্রেমলিনের ইঙ্গিতের পর শেনজেনে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা বাড়ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের সম্ভাবনা জোরালো হয়েছে। কিম এই সম্মেলনে যোগ দিলে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে—ক্রেমলিনের এমন ইঙ্গিতের পর ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনাও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মঙ্গলবার প্রকাশিত ছবিতে তাকে সিগারেট হাতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীন সফরে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। নিজের প্রথম মেয়াদে তিনি কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কিম জং উনের সঙ্গেও আমাদের দেখা হতে পারে। সেটি ভালো হবে।’তবে কিম বৈঠকে যোগ দিতে আসবেন কি না, তা চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

ট্রাম্পের এ বক্তব্যের সময় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, কিম জং উন তার পরিবারের সদস্য ও ক্ষমতাসীন দলের কর্মকর্তাদের নিয়ে রোববার ও সোমবার চীনের সীমান্তসংলগ্ন উত্তরাঞ্চলের একটি পর্যটন এলাকায় ভ্রমণ করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি স্কি রিসোর্টে চেয়ারে বসে হাসছেন কিম। তার হাতে সিগারেট ও চোখে সানগ্লাস। পেছনে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী রি সোল জু।

অন্য একটি ছবিতে কিমের ছোট মেয়ে জু আয়ে-কে সাদা পোশাক পরে স্কি করতে দেখা গেছে। তবে তার মাথায় কোনো হেলমেট ছিল না।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিমের উত্তরসূরি হিসেবে জু আয়ে-কে গড়ে তোলা হচ্ছে।

সামজিয়ন শহরটি চীনের সীমান্তের কাছে এবং মাউন্ট পেকতু পর্বতের কাছাকাছি অবস্থিত। উত্তর কোরীয়দের কাছে এই পর্বতকে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। তাদের বিশ্বাস, কিমের বাবা কিম জং ইলের জন্মস্থান এই পর্বত।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, স্কি সেন্টার ও হোটেলসহ পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সময় কিম সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সব স্থাপনাই অত্যন্ত নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, পর্যটনকেন্দ্রটি যতই দেখছিলেন, বনঘেরা শহরের মতো মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে ততই মুগ্ধ হচ্ছিলেন তিনি।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কিমের সফরের স্থান চীনের সীমান্তের কাছে হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত হিসেবে তিনি সেখানে গেছেন—এমন সম্ভাবনা কম।

দুই শহরের মধ্যে সরলরেখায় দূরত্ব ২ হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি (১ হাজার ৫৫৩ মাইল)।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন এএফপিকে বলেন, ‘কেসিএনএর প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কোনো বার্তা নেই। বৈঠকের প্রস্তুতিরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্রেমলিনের ইঙ্গিতের পর শেনজেনে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা বাড়ছে

আপডেট সময় : ০৬:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬