ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার Logo আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : রাফি Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া Logo কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল Logo কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫ Logo কুমিল্লায় একদিনে নিষিদ্ধ সংগঠনের ৩০ সদস্যসহ আটক ১৮১ Logo সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‌্যালি Logo গুম-খুনের মামলায় যুক্তিতর্কে অংশ নিতে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে লালবাগ থানার নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সজীব নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬