ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী Logo পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী Logo গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে : শিক্ষামন্ত্রী Logo বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু Logo চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ Logo চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড Logo চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার Logo অধ্যক্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছেন ৬৪ জেলার কলেজপ্রধানরা

চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : কর্তব্যরত এক আনসার সদস্যের সতর্ক নজরদারিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ ধরা পড়েছেন মো. সোহেল নামে এক ব্যক্তি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত আনসার সদস্যরা সোহেলকে আটক করেন।

পরে তাকে তল্লাশি করে সঙ্গে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি বিমানবন্দরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, আটক মো. সোহেল দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

এসব অভিযোগে এর আগেও তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬