ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী Logo পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী Logo গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে : শিক্ষামন্ত্রী Logo বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু Logo চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ Logo চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড Logo চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার Logo অধ্যক্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছেন ৬৪ জেলার কলেজপ্রধানরা

পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে অভিযোগ করে রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রচার করছে।

তিনি বলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন।

তিনি বলেন, সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও নিম্নতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে, এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানান তিনি।

রিজভী বলেন, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি মহাসমাবেশ নয়, উদ্বোধনী সমাবেশ।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে হাজার বছরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। এই মহিমান্বিত বিজয় আজও জাতিকে গর্বিত করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত হতে উদ্বুদ্ধ করে।

বিজয় দিবস আগামী বছরগুলোতেও জাতিকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিজয় দিবস স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির মধ্যে শক্তিশালী অঙ্গীকার তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী

আপডেট সময় : ১০:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬