ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে Logo ১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী Logo মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার Logo প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের Logo ৬৪ জেলার তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার Logo সরকারি সহায়তায় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সাভারের বন্ধ ট্যানারি Logo স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডবের প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ Logo বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডবের প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডব, অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠের আয়োজন করেছে জাতীয়তাবাদী লেখক ফোরাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ড. শহিদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা।
সভা পরিচালনা করেন কবি সৈয়দ রুমা ও কবি সামাদ হোসেন।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রতিবাদ সমাবেশে কবি ও লেখকরা কবিতা পাঠের মাধ্যমে সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন। এ সময় জাতীয়তাবাদী লেখক ফোরামের নেতাকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডবের প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ

আপডেট সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬