ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী Logo পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী Logo গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে : শিক্ষামন্ত্রী Logo বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু Logo চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, সড়ক অবরোধ Logo চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড Logo চিংড়িতে জেলি পুশকারী দুই ব্যবসায়ী হাতেনাতে ধরা, জরিমানা ৭০ হাজার Logo অধ্যক্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছেন ৬৪ জেলার কলেজপ্রধানরা

অধ্যক্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছেন ৬৪ জেলার কলেজপ্রধানরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন— বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অধ্যক্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী, অংশ নিচ্ছেন ৬৪ জেলার কলেজপ্রধানরা

আপডেট সময় : ০১:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬