ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo মহাষষ্ঠীতে দেবীর অধিবাস, পটুয়াখালীর মণ্ডপে মণ্ডপে শুরু পূজা Logo নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন নারী শ্রমিক Logo মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড Logo তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার Logo বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী Logo ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ Logo কর্মসংস্থান ও শিল্পের চাহিদা মেটাতে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ছে বাংলাদেশ Logo আজ বিশ্ব খাদ্য দিবস Logo ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বাত দিবস উপলক্ষে শিশুদের বাত-জয়েন্টের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার।

সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এ বিশেষ কর্মসূচি। এতে শিশু-কিশোরদের নিয়ে সচেতনতামূলক আলোচনা, বাত-জয়েন্টের সমস্যা ও অন্যান্য রোগের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে শিশু স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. ইমনুল ইসলাম ইমন, ডা. মৌসুমী আহমেদ মৌরী, ডা. ইসমাত জাহান ফেরদৌসী এবং ডা. রেজওয়ানা রহমান। তারা শিশুদের দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা, ফোলা, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধা এবং অন্যান্য সংশ্লিষ্ট উপসর্গ সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশ রোগী ও অভিভাবক আয়োজনটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং আন্তরিক সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি আলোকের অন্যান্য স্বাস্থ্যসেবার মান ও সেবাদানের অভিজ্ঞতা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেন।

আলোক কর্তৃপক্ষ জানায়, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শিশু ও পরিবারের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলোকের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আপডেট সময় : ১২:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬