ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প খরচে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের ব্যাংককভিত্তিক BNH Hospital। বিশেষ করে থাইল্যান্ডমুখী বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহায়তা আরও সহজ ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১৯ এপ্রিল সকাল ৯টায় ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা তুলে ধরেন হাসপাতালটির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর সাবেক প্রটোকল অফিসার ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনএইচ হাসপাতালের সহকারী পরিচালক Mr. Apichai। এ সময় আরও উপস্থিত ছিলেন স্পাইন বিশেষজ্ঞ Arthit Hongvanit, ওভারসিস মার্কেটিং ম্যানেজার Jarinya Jiwjinda এবং এশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ Nguyen Thi Houng Giang।

বৈঠকে ড. মো. ফরিদুল ইসলাম বলেন, দেশের মানুষের কল্যাণে আসে এমন যেকোনো আন্তর্জাতিক অংশীদারিত্বকে স্বাগত জানাতে চায় সরকার। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সহজলভ্যতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে প্রতিনিধি দলের প্রধান মি. অ্যাপিচাই জানান, গত কয়েক বছরে বিপুল সংখ্যক বাংলাদেশি রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে বিএনএইচ হাসপাতাল। বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে রোগীদের প্রকৃত চাহিদা বোঝা, সেবার মান আরও উন্নত করা এবং দুই দেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা।

তিনি আরও বলেন, বাংলাদেশেই উন্নত চিকিৎসা সেবা সম্প্রসারণের মাধ্যমে রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন কমানো এবং ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে—এ লক্ষ্যেই তারা কাজ করতে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

আপডেট সময় : ১০:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬