ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন স্থগিত, এসপি-ওসি প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯ ৩৪৮ বার পড়া হয়েছে

এসপি মোহাম্মাদ সালাম কবির। ছবি: সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি; আগামী ৩১ মার্চের চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী সহিংসতার কারণে বৃহস্পতিবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মাদ খান এ নির্দেশ দেন।

অপরদিকে পুলিশ হেডকোয়ার্টার থেকে পাওয়া এক চিঠিতে মঠবাড়িয়া উপজেলায় চলমান কয়েকটি সহিংস ঘটনা, হত্যা ও হামলা-মামলার ঘটনায় পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সালাম কবির ও মঠবাড়িয়া থানার ওসি শওকত আনোয়ারকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

উল্লেখ্য, রোববার মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জনি তালুকদার প্রতিপক্ষের আঘাতে খুন হন।

এর আগেও কয়েক দফায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা পাল্টা মামলা হওয়ার কারণে উত্তপ্ত হয়ে ওঠে ওই উপজেলার রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন স্থগিত, এসপি-ওসি প্রত্যাহার

আপডেট সময় : ১১:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯