ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ 

রাজধানীতে গলায় ফাঁস নিলেন পলিটেকনিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর একটি বাসা থেকে মো. হাসিবুল হাসান শান্ত (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।

তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। তিনি পূর্ব ভাটারা ২৪৩০ নম্বর বাসায় বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, আমরা খবর পেয়ে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই বলেন, নিহতের স্বজনদের মুখে জানতে পেরেছি শান্ত একটি বেসরকারি পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সমস্যার কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের বাবা আবুল খায়ের বলেন, আমি ও শান্ত একসঙ্গে থাকতাম। পারিবারিক সমস্যার কারণে আমার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে গলায় ফাঁস নিলেন পলিটেকনিক শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩