ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কুড়িগ্রামের উলিপুরে গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ০৫:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বাড়ি থেকে মাত্র ৫শ গজ দুরেই পথের ধারে একটি বাঁশঝাড়ে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ স্থানীয়রা দেখতে পায়। দ্রুতই বিষয়টি পুলিশকে জানালে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে।

লোমহর্ষক এই খুনের ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে। খুন হওয়া ব্যক্তি ধরনী বাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের (ফাকুদ্দিন) ৬ সন্তানের মধ্যে সবার ছোট সন্তান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিকুল ছোটবেলায় ফেরি করে বুট বাদাম বিক্রি করতো। এরপর একটু বড় হয়ে উলিপুর সদরের একটি হোটেলে প্রায় ৭-৮ বছর কাজ করে। কিছুদিন পরে ওই গ্রামের লাইজু নামের একটি মেয়েকে বিয়ে দুই সন্তানের পিতা হয়। সংসার সংগ্রামে টিকে থাকতে গিয়ে একটি মিশুক গাড়ি কিনে চালাতো। গ্রামে কারো সঙ্গে তার শত্রুতা নাই বলেও এলাকাবাসী জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৪-৫ দিন আগে রফিকুল তার মিশুক গাড়িটি বিক্রি করে এবং একটি এনজিও থেকে কিছু টাকা টাকা ঋন নেয়। মিশুক গাড়ির টাকা ও কিস্তির টাকা মিলিয়ে একটি বড় অটোরিক্সা কেনার পরিকল্পনা করে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে ঘর থেকে বের হলে আর ঘরে ফেরেনি এবং সারারাত খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি।

খুনের ঘঠনাকে কেন্দ্র করে ওই গ্রামের আলিপ উদ্দিনের পুত্র রফিকুল (৩১) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুড়িগ্রামের উলিপুরে গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩