ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

লক্ষ্মীপুরে ৮৫ হাজার ২০ পিস ইয়াবা সহ ইউপি সদস গ্রেফতার

প্রতিনিধি, নোয়াখালী
  • আপডেট সময় : ০৫:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মনির হোসেন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক। এছাড়া ইব্রাহিম একই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও আমির হোসেন ওই ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রাম থেকে ইয়াবাসহ ইউপি সদস্য মনির হোসেন, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ নেতা আমির হোসেনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ার টাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ৩জনসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ জনের নামে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লক্ষ্মীপুরে ৮৫ হাজার ২০ পিস ইয়াবা সহ ইউপি সদস গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩