ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

তিন হাজার ভোটারের মাঝে ভোট পড়েছে ৪১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি; মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৯৯৭ জন। ওই কেন্দ্রের ৯টি বুথে ভোট পড়েছে মাত্র হয়েছে ৪১টি। সোমবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নীলাদ্রি শেখর দাস এমনটি নিশ্চিত করেন।

তিনি জানান, ১ নম্বর বুথে ৪ জন, ২ নম্বর বুথে ৫ জন, ৩ নম্বর বুথে ২ জন, ৪ নম্বর বুথে ৬ জন, ৫ নম্বর বুথে ৭ জন, ৬ নম্বর বুথে ৩ জন, ৭ নম্বর বুথে ৪ জন ও ৮ নম্বর বুথে ১০ জন ভোটার ভোট দেন। কিন্তু ৯ নম্বর বুথে একটিও ভোট পড়েনি।

জানা গেছে, বিগত নির্বাচনগুলোতে ওই কেন্দ্রে ২ হাজারের ওপরে ভোট পড়ত। কিন্তু এবার ভোট দিতে কেন্দ্রে আসেননি ভোটাররা।

একাধিক ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোট নিয়ে তেমন আগ্রহ নেই তাদের।

ওই উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মো. কামাল হোসেন। যার কারণে ভোট প্রয়োগে অনেকটা নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন ভোটার।

প্রিসাইডিং অফিসার নীলাদ্রি শেখর দাস বলেন, কেন্দ্রের সবাই নারী ভোটার। নারীদের ভোটে আগ্রহ না থাকায় এমনটা হয়েছে।

এর মধ্যে ১টি বুথে সারা দিনে কোনো ভোট পড়েনি। সোমবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নীলাদ্রি শেখর দাস এমনটি নিশ্চিত করেন। তবে ওই সেন্টারের ৯টি বুথে ২ হাজার ৯৯৭ জন ভোটারের মধ্যে সর্বমোট ৪১ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তিন হাজার ভোটারের মাঝে ভোট পড়েছে ৪১!

আপডেট সময় : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯