ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিয়ে বাড়িতে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ২৭১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মারাত্মক আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গুরুতর আহতদের মধ্যে আছেন মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের সেলিম মিয়ার ছেলে সজিব (১৮)। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মজিবুর রহমানের ছেলে মামুনের (২০) বুক ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

জয়নাল আবেদীনের ছেলে আক্তার হোসেনের (১৮) পেটের ভুড়ি বের হয়ে গেছে।
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমির উল্লাহ জানান, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিলো। সেখানে নাচ গানের আয়োজন ছিলো। নাচ-গানের অনুষ্ঠান দেখতে পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু ছেলে আসে।

তারা আয়োজকদের বাড়ির মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ উঠে। গুঞ্জর গ্রামের ছেলেদের সেখান থেকে বের করে দেয়া হয়। তারা পুনরায় আরও বেশি ছেলে নিয়ে প্রতিশোধ নিতে আসে। তাদের আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বাধা দিলে সেখানে দুইপক্ষের সংঘর্ষ হয়। আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি।
আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিয়ে বাড়িতে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ২০

আপডেট সময় : ১১:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১