ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

রোহিঙ্গা ক্যাম্পে ৩ জার্মান সাংবাদিককে পিটিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উত্তেজিত রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক ও পুলিশসহ ৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজন জার্মান সাংবাদিক ও একজন বাংলাদেশি দোভাষী এবং গাড়ির ড্রাইভার রয়েছেন।

আহতরা হলেন জার্মান সাংবাদিক ইয়োচো লিওলি (৪৪), এস্ট্যাটিউ এপল (৪৯) ও গ্রান্ডস স্ট্যাফু (৬১)। তাদের বাংলাদেশি দোভাষী হলেন মো. সিহাবউদ্দিন (৪১) ও গাড়ির চালক নবীউল আলম (৩০)।

কুতুপালং মধুরছড়া থানার ওসি মো. ইয়াছিন জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষ ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামাকাপড় কিনে দিচ্ছিলেন। এই সময় রোহিঙ্গারা অপহরণকারী বলে গুজব ছড়িয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও রোহিঙ্গাদের হামলায় আহত হন। রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা ক্যামেরা কাগজপত্র (পাসপোর্ট) ও সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়।

আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তাদের গাড়িটি উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন পুলিশের সদস্যরা।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, জার্মান সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে পুলিশের পাশাপাশি সেনা, বিজিবি, র‌্যাব একসঙ্গে অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোহিঙ্গা ক্যাম্পে ৩ জার্মান সাংবাদিককে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯