ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

ঈশ্বরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানো সেই স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি; 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিভোর্স দেওয়ায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছিল এমদাদুল হক নামের এক যুবক (২৬)। গত মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাত আড়াইটার দিকে নান্দাইল থেকো এমদাদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুৃলিশ জানায়, অন্তত ৫ বছর আগে দত্তগ্রাম গ্রামের সাহেদ আলীর মেয়ে লাকি আক্তারকে (২৩) প্রেম করে বিয়ে করেন তার চাচাতো ভাই এমদাদুল হক। এমদাদ দত্তগ্রামের আহাম্মদ আলীর ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করত। লাকি ও এমদাদের সংসারে দুই বছর পূর্বে মাঈশা নামের কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে লাকির ওপর নির্যাতন চালাত এমদাদ। এ কারণে ৫ মাস আগে স্বামীকে ডিভোর্স দেন লাকি। এরপর ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ নেয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে বাড়িতে ফেরেন লাকি। এর পর মেয়েকে কোলে নিয় আদর করায় ক্ষুব্ধ হয় এমদাদ। লাকির দেয়া ডিভোর্স মেনে নিতে না পেরে ক্ষুব্ধ থাকা এমদাদ লাকির বাড়ি ফেরার খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে লাকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লাকির।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।ঘটনাস্থল থেকে আটক করা হয়এমদাদের বাবা আহাম্মদ আলী ও মা মমতাজ বেগমকে।

লাকিকে হত্যার পর এমদাদ আত্মগোপনে চলে যায়। তার সন্ধানে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান শুরু করে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে পুৃলিশ নান্দাইলের মোয়াজ্জেমপুরের একটি গ্রাম থেকে এমদাদকে গ্রেপ্তার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, তালাক মেনে নিতে না পেরে হত্যাকান্ডের ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত এমদাদকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈশ্বরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানো সেই স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০