ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নারী ইউপি সদস্যর বাড়িতে ভিজিডি কার্ডের ১৯ বস্তা চাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের তাড়াশে মাজেদা খাতুন নামে এক ইউপি সদস্যর বাড়িতে পাওয়া গেল ভিজিডি কার্ডের ১৯ বস্তা চাল। মাজেদা খাতুন উপজেলার সগুনা ইউনিয়নের ৪, ৫, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিন্নাবাড়ি গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।

সরেজমিনে দেখা যায়, ওই নারী ইউপি সদস্য তার বসতঘরের মেঝেতে রেখেছেন চালের বস্তাগুলো।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য মাজেদা খাতুন বলেন, ১৯ বস্তা চালের মধ্যে ১০ বস্তা তার নাতনীর স্বামী সুজন মিঞা কিনে রেখেছেন। ৫ বস্তা তার ছেলে উজ্জল হোসেন ও ৪ বস্তা তিনি নিজে কিনেছেন। তবে অবস্থা বেগতিক বুঝতে পেরে তার বক্তব্য পাল্টে বলেন, তার নিজের নামে ও তার ছেলের স্ত্রী আম্বিয়ারা খাতুনের নামে ভিজিডি কার্ড রয়েছে। ৯ বস্তা চাল তাদের দু’জনের ভিজিডি কার্ডের।

সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকি জানান, নিয়মানুযায়ী ভিজিডি কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারীদের ২/৪ জন চাল বিক্রি করে থাকেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বলেন, গত (১৭ মার্চ) সগুনা ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সেখানে ট্যাগ অফিসারও উপস্থিত ছিলেন। ইউপি সদস্য মাজেদা খাতুন হয়তবা চালগুলো তারও আগে কিনে রেখেছেন। নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারী ইউপি সদস্যর বাড়িতে ভিজিডি কার্ডের ১৯ বস্তা চাল

আপডেট সময় : ০৯:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০